প্রশ্নঃ আমার সৎ বাবা কি আমার জন্য মাহরাম হবে? তার সামনে পর্দা করতে হবে? উল্লেখ্য যে আমার মায়ের সাথে উনার বিয়ের পর আমার বোনের জন্ম হয় এজন্য অনেকে বলছে সেই হিসেবে উনি আমার মাহরাম। উনার সাথে পর্দা করা নিয়ে ঝামেলা করে।
উত্তর: সৎ বাবার সাথে নিজ মায়ের যদি সহবাস বা স্ত্রী সুলভ কাজ হয়ে থাকে,তাহলে তিনি মাহরামের অন্তর্ভুক্ত হবেন।
চেহারা খোলা অবস্থায় তার সামনে আসা যাবে।
মাহরামদের সামনে যেসব অঙ্গ খোলা রাখা যাবে,সৎ বাবার সামনেও সেসব অঙ্গ খোলা রাখা যাবে।
মাহরামদের সামনে মহিলাদের সতর হল, মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা,ঘাড় গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর সতর। {ফাতাওয়া হিন্দিয়া-৫/৩২}
