রোজা অবস্থায় অসুস্থতার কারণে কাপড় এ গরম পানির ভাপ নিয়ে নাক দিয়ে সেই কাপড় এর ভাপ নিলে রোজা ভেঙে যাবে কি?

প্রশ্নঃ রোজা অবস্থায় অসুস্থতার কারণে কাপড় এ গরম পানির ভাপ নিয়ে নাক দিয়ে সেই কাপড় এর ভাপ নিলে রোজা ভেঙে যাবে কি?

উত্তরঃ ভাপ নেওয়ার কারণে পানি বাষ্পে পরিণত হয়ে নাকের মাধ্যমে পেটে চলে যায়, তাই রোজা অবস্থায় ভাপ নেওয়ার অনুমতি নেই এবং এতে রোজা ভেঙে যায়।
“ফাতাওয়া শামী” তে আছে—
ومفاده أنه لو أدخل حلقه الدخان أفطر أي دخان كان ولو عوداً أو عنبراً لو ذاكراً؛ لامكان التحرز عنه، فليتنبه له كما بسطه الشرنبلالي”. (الدر: ٢/ ٣٩٥، ط: سعيد)
“এর অর্থ হলো, যদি কেউ ধোঁয়া তার গলায় প্রবেশ করায়, তাহলে তার রোজা ভেঙে যাবে, তা যেকোনো ধোঁয়াই হোক—চন্দন কাঠের হোক বা আম্বার হোক—যদি সে ইচ্ছাকৃতভাবে তা গ্রহণ করে; কারণ এটি থেকে বাঁচা সম্ভব, তাই এ বিষয়ে সতর্ক থাকা জরুরি, যেমন শুরানবুলালী রহ. বিস্তারিত ব্যাখ্যা করেছেন।”
(আদ-দুররুল মুখতার: ২/৩৯৫, মাকতাবা সাঈদ)