সৎ বাবা এবং ওনার ভাই কি মাহরাম?

উত্তর: সৎ বাবার সাথে নিজ মায়ের যদি সহবাস বা স্ত্রী সুলভ কাজ হয়ে থাকে,তাহলে তিনি মাহরামের অন্তর্ভুক্ত হবেন।
চেহারা খোলা অবস্থায় তার সামনে আসা যাবে।

মাহরামদের সামনে যেসব অঙ্গ খোলা রাখা যাবে,সৎ বাবার সামনেও সেসব অঙ্গ খোলা রাখা যাবে।
মাহরামদের সামনে মহিলাদের সতর হল, মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা,ঘাড় গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর সতর। {ফাতাওয়া হিন্দিয়া-৫/৩২}

সৎ বাবার ভাই মাহরাম নয়।