উত্তরঃ বর্তমান সময়ে চলমান মেলাগুলো বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের মতোই অনুষ্ঠিত হয়। কারণ এখানে গানবাজনা, নারী-পুরুষের অবাধে চলাফেরা এমন কি শরিয়ত পরিপন্থী বিভিন্ন জিনিসেরও আয়োজন করা হয়। যেমন- জুয়ার আসর, লটারি ও জাদুর মতো জঘন্যতম জিনিস।
আর মেলা যদি রথযাত্রা ইত্যাদির মত হিন্দুয়ানী উৎসব কেন্দ্র করে অনুষ্ঠিত হয়, তাহলে তো বলা বাহুল্য যে, তাতে আরও না জানি কত শত অনৈসলামী কর্মকান্ডের সমাহার ঘটবে।
সুতরাং সাধারণ অবস্থায় মেলায় যাওয়া পরিহার করা একজন মুসলমানের ইমানি দায়িত্ব।
তবে যদি শুধুমাত্র কেনাকাটার উদ্দেশ্যে যাওয়া হয় এবং অন্যান্য অনৈসলামি ও গোনাহের কর্মকান্ডে জড়িয়ে পরার আশংকা না হয়, তাহলে সেখানে জরুরত পরিমান সময়ের জন্য যাওয়া ও অবস্থান করা না জায়েজ নয়। আল্লাহ তায়ালা সর্বজ্ঞ।
-সুরা লুকমান, আয়াত-৬-৭; সুনানে আবু দাউদ, হাদিস-৪২৩১
