ব্যাংকে চাকরি করা এবং তা থেকে প্রাপ্ত বেতন-ভাতা মূলত কী কারণে বৈধ নয়?

প্রশ্ন : আমি জানতে পারলাম যে, সুদী ব্যাংকে চাকরির উপার্জিত টাকা হারাম। ছেলে ব্যাংকে চাকরি করে। তাই তার উপার্জন দ্বারা মা-বাবা হজ্ব করতে পারবেন না। এখন আমার জানার বিষয় হলো, ব্যাংকে চাকরি করা এবং তা থেকে প্রাপ্ত বেতন-ভাতা মূলত কী কারণে বৈধ নয়?

উত্তর : ব্যাংকে চাকরি বাবদ প্রাপ্ত অর্থ হারাম হওয়ার কারণ হলো, ব্যাংকে চাকরির অর্থই হচ্ছে, সুদী কারবারে সহায়তা করা এবং সুদী লেনদেন, সুদী চুক্তি লেখা বা তা সম্পাদনের ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে সরাসরি অংশগ্রহণ করা। আর এগুলোর সবই হারাম। এছাড়া ব্যাংকের উপার্জনের মূল অংশই আসে সুদ থেকে। তাই তা থেকে প্রদত্ত পারিশ্রমিকও হারাম হবে।

-আলমুহীতুল বুরহানী ৮/৭৩; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৭৫, ১৫/১৩২; ফাতাওয়া হিন্দয়া ৪/৪১০; ফাতাওয়া খানিয়া ২/৩২৪