কুরবানীর গরুকে কী মালা পরানো যাবে?

অন্যান্য পশু থেকে কুরবানীর পশুকে আলাদা বুঝাতে চিহ্ন স্বরূপ মালা ইত্যাদি পড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু সাজানো নিয়ে বাড়াবাড়ি করা উচিত হবে না।

قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَا فَتَلْتُ قَلاَئِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيْهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي،

‘আয়িশা (রাঃ) বলেন,আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর জন্তুর জন্য হার পাকিয়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে হার পরিয়ে (আমার পিতা) আবূ বকর (রাঃ) এর সঙ্গে পাঠিয়েছেন। [বুখারী, হাদীস নং-২৩১৭]