কারো যদি শরীর থেকে রক্ত বাহির হওয়া বন্ধ না হয় তাহলে অই ব্যাক্তি নামাজ আদায় করবে কিভাবে?

প্রশ্নঃ কারো যদি শরীর থেকে রক্ত বাহির হওয়া বন্ধ না হয় তাহলে অই ব্যাক্তি নামাজ আদায় করবে কিভাবে? আর যদি রক্ত বাহির হওয়া অবস্থায় নামাজ আদায় করে নেয় তাহলে অইগুলো কি পরবর্তীতে ক্বাজা আদায় করতে হবে?

উত্তরঃ যদি পুরো এক ওয়াক্ত নামাজে রক্ত অনবরত বের হতেই থাকে, সেই ওয়াক্তের ফরজ নামাজ আদায় করা যায় এইটুকু সময়ও রক্ত বন্ধ না থাকে, তাহলে আপনি মাজুর।

মাজুরের হুকুম হলো, সে প্রতি ওয়াক্ত নামাজের জন্য অজু করবে। ওয়াক্ত শেষ হলে অজু চলে যাবে। এই সময়ে অসুস্থতার রক্ত ছাড়া অন্য কোনও অজু ভঙ্গকারী কারণ পাওয়া না গেলে অজু নষ্ট হবে না। তবে অসুস্থতার রক্ত ছাড়া অন্য কোনও অজু ভঙ্গকারী কারণ পাওয়া গেলে অজু নষ্ট হয়ে যাবে।

আর যদি এমন হয় যে, রক্ত বের হওয়া সত্ত্বেও অন্তত এইটুকু সময় রক্ত বন্ধ থাকে যে, অন্তত ফরজ নামাজটা আদায় করা যায়, তাহলে সেই সময়ই আদায় করতে হবে। প্রয়োজনে রক্ত বন্ধ হওয়ার সেই সময়টুকুর জন্য অপেক্ষা করতে হবে। পুরুষ হলে জামাতে যাওয়ারও প্রয়োজন নেই।