একাকি ফরজ নামাজে কি ইকামত বাধ্যতামূলক?

ঘরে একাকী ফরয নামায আদায় করলে ইকামত দেওয়া উত্তম। তাবেয়ী আতা রাহ. বলেন—
عَنْ عَطَاءٍ؛ فِي الرَّجُلِ يُصَلِّيْ فِيْ بَيْتِهِ عَلٰى غَيْرِ إِقَامَةٍ، قَالَ : إِنْ أَقَامَ فَهُوَ أَفضل، وَإِنْ لَمْ يَفْعَلْ أَجْزَأَهُ.

যদি ঘরে নামায আদায়কারী ইকামত দিয়ে নেয়, তবে তা উত্তম। আর যদি ইকামত না দেয়, তাও ঠিক আছে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৩০১)

তবে এক্ষেত্রে আযান দিতে হবে না; বরং এলাকার মসজিদের আযানই যথেষ্ট। তাবেয়ী ইকরিমা রাহ. বলেন—
إذَا صَلَّيْت فِي مَنْزِلِكَ أَجْزَأَك مُؤَذِّنُ الْحَيِّ.
ঘরে নামায আদায় করলে মহল্লার মুআযযিনের আযানই যথেষ্ট। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৩০৫)